দৈনিক সোজা সাপটা

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার হুতিদের

ছবি: সংগৃহীত।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা জানিয়েছেন। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সৌদি আরবের মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির এক মুখপাত্র মক্কায় ড্রোন পাঠানোর সৌদি অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন।

তবে ইয়নবুতে একটি তেল পাম্পিং স্টেশন এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হুতিরা। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানায়, রিয়াদের দিকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এদিকে সৌদি আরবের তিনটি গভর্নরেট তাইফ, ইয়ানবু ও খামিস মুশাইতে জারি করা জরুরি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। অপরদিকে মারিব ও দক্ষিণ আল-জাওফে হুতিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার হুতিদের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ঘটনাস্থলে থাকা সংবাদকর্মীরা জানিয়েছেন। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সৌদি আরবের মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির এক মুখপাত্র মক্কায় ড্রোন পাঠানোর সৌদি অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন।

তবে ইয়নবুতে একটি তেল পাম্পিং স্টেশন এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হুতিরা। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানায়, রিয়াদের দিকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এদিকে সৌদি আরবের তিনটি গভর্নরেট তাইফ, ইয়ানবু ও খামিস মুশাইতে জারি করা জরুরি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। অপরদিকে মারিব ও দক্ষিণ আল-জাওফে হুতিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x