দৈনিক সোজা সাপটা

রাজধানীর ক্লিনিকে দগ্ধ হওয়া নবজাতকের মৃত্যু

জন্মের মাত্র পাঁচ ঘণ্টা পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে দগ্ধ হওয়া সেই নবজাতক শেষ পর্যন্ত মারা গেছে। বুধবার দুপুর তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। বাইরের আলো-বাতাসের সংস্পর্শে আসার আগেই পৃথিবী ছেড়ে চলে যাওয়া এই শিশুকে নিয়ে শোকে দিশেহারা তার পরিবার। শিশুটির বাবা গোলাম রাব্বানী জানান, বাচ্চার নাম রাখার সময়ই তিনি পাননি এবং এ ঘটনায় তিনি চকবাজার থানায় হত্যা মামলা করবেন। মামলার কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে এবং প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে গাজীপুরের বাড়িতে যাওয়া হবে। গত শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম হয় শিশুটির। তখন এনআইসিইউর শয্যা খালি না থাকায় হাসপাতালের এক ব্যক্তির পরামর্শে তাকে চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, ওই হাসপাতালের এনআইসিইউ অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় শিশুটির মাথা, পিঠ ও পায়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। ঘটনার পর থেকেই শিশুটিকে বাঁচানোর লড়াই শুরু হয় এবং তাকে দফায় দফায় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রাজধানীর ক্লিনিকে দগ্ধ হওয়া নবজাতকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x