চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাকের পার্টির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া বাজার এলাকার আলী প্রামাণিকের চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গোপন বৈঠক করছেন এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। আলমডাঙ্গা থানার উপপরিদর্শক কুশল জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাউসার আহম্মেদ বাবলু, আসমত উল্লাহ, রেজাউল ইসলাম, আমারত আলী, মিনারুল ইসলাম, লালু ও আজিজুল হক। একই দিন জেলা শহর থেকে নাশকতা মামলায় সাবেক নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকেও গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ নাহিম জ্যামিকে চিকিৎসা শেষে গ্রেপ্তার করে পুলিশ। সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, জ্যামি একটি নাশকতা মামলার আসামি এবং তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন