দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: আহতদের দেখতে হাসপাতালে মহাসচিব

নারায়ণগঞ্জের জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। মঙ্গলবার সন্ধ্যায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিদর্শনকালে ড. আহমদ আবদুল কাদের অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

খেলাফত মজলিস মহাসচিব সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের দেশজুড়ে চালানো ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, দেশজুড়ে এ ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কঠোর হাতে দমন করতে হবে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও তৎপর ও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মিনহাজুল আলম, ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া এবং উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: আহতদের দেখতে হাসপাতালে মহাসচিব

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x