যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব সরাসরি ভোটে না তুলে রিপাবলিকান নিয়ন্ত্রিত বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এর ফলে হেগসেথকে অভিশংসনের চলমান উদ্যোগটি আপাতত আটকে গেল।
প্রতিনিধি পরিষদে দলীয় অবস্থানের ভিত্তিতে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ২১১-২০৪ ভোটে পাস হয়। এই সিদ্ধান্তের কারণে হেগসেথকে আপাতত প্রতিনিধি পরিষদে তাৎক্ষণিক কোনো ভোটাভুটির মুখে পড়তে হচ্ছে না এবং সিনেটেও তাঁর অভিশংসন বিচারের কোনো আশঙ্কা থাকছে না।
বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির তোলা এই অভিশংসন উদ্যোগের ভবিষ্যৎ এখন বিচার বিভাগীয় কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকায় তাদের অধীনে এ বিষয়ে শুনানি বা তদন্তের সম্ভাবনা কম। তবে জানুয়ারিতে নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে পরিস্থিতি বদলে যেতে পারে।
এদিকে প্রতিনিধি পরিষদের এই পদক্ষেপে নিজেদের ‘পূর্ণ বিজয়’ দাবি করেছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ভিত্তিহীন প্রস্তাবগুলো বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, যুদ্ধ মন্ত্রণালয় এবং মার্কিন সেনাদের জন্য একটি পূর্ণ বিজয়। সেখানে তথ্য-প্রমাণের ভিত্তিতে এই প্রহসনমূলক অভিশংসন প্রচেষ্টার অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন