বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালনা পর্ষদ এক জরুরি সভায় মো. শামীম ইসলামকে অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। মঙ্গলবার বিটিএমএর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং এতে স্বাক্ষর করেন সংগঠনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চিঠির পরিপ্রেক্ষিতে শওকত আজিজ রাসেলকে বিটিএমএর সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিটিএমএর পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মো. শামীম ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নতুন সভাপতি মো. শামীম ইসলাম যমুনা হাই-টেক স্পিনিং মিলস লিমিটেড এবং যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে, বিটিএমএর সংঘবিধি অনুযায়ী ‘ক’ ক্যাটাগরির সহসভাপতির শূন্য পদ পূরণের জন্য সুরাইয়া স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েবকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। এছাড়া পিএইচপি স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলামকে ‘ক’ ক্যাটাগরি থেকে বিটিএমএর পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন