নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর এক সহকারী আইনজীবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। ১৯৬৪ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন খোকন সাহা। প্রথমে তাঁর শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেয়। পরে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সোমবার রাতে তাঁকে মহাখালীর হাসপাতাল থেকে ঢাকার অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
সূত্রের দাবি, তাঁর বিরুদ্ধে একাধিক বৈষম্যবিরোধী মামলা থাকায় গ্রেপ্তার সংক্রান্ত জটিলতার বিষয়টি বিবেচনায় রেখে গোপনীয়তার সঙ্গে চিকিৎসা চলছিল। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা খোকন সাহাকে। রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতার মতো তিনিও আত্মগোপনে চলে যান বলে জানা যায়। এরপর তাঁর প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি।
খোকন সাহা দীর্ঘদিন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন পরিচিত ও প্রভাবশালী মুখ।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন