দৈনিক সোজা সাপটা

চুয়াডাঙ্গায় শিবিরের শোডাউন: ৫ আগস্টেই আ.লীগের অধ্যায় শেষ

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের সারাদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা শিবিরের মোটরসাইকেল শোডাউন।

নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শোডাউনটি বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্টেশন রোড, শহীদ আবুল কাশেম সড়ক ও কোর্ট মোড় ঘুরে পুনরায় কলেজের সামনে এসে এটি শেষ হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শিবিরের সভাপতি সাগর আহম্মেদ। তিনি বলেন, আওয়ামী লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। এ দেশের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে, তাই ফিরে আসার স্বপ্ন না দেখাই ভালো।

সাগর আহম্মেদ আরও সতর্ক করে বলেন, দেশে ফিরে এলে আওয়ামী লীগকে আইনের মুখোমুখি হতে হবে। একইসঙ্গে তিনি ছাত্রলীগকে প্রলোভনে পড়ে দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর জামায়াতের আমীর মো. হাসিবুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি মোস্তফা কামাল। এছাড়াও জেলা শিবিরের সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় শিবিরের শোডাউন: ৫ আগস্টেই আ.লীগের অধ্যায় শেষ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x