দৈনিক সোজা সাপটা

বোমাবাজি করে শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব নয়: মঞ্জু

বোমাবাজি ও সন্ত্রাস করে শেখ হাসিনার প্রত্যাবর্তন হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের ডেটলাইন দিয়েছেন এবং সেই সময়কে সামনে রেখে দেশে জ্বালাও-পোড়াও ও বোমাবাজি শুরু হয়েছে। বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিজয়নগরে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শাহাদাতুল্লাহ টুটুল ও সেলিম খান।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জনগণকে ভয় দেখানোর রাজনীতি পরাজিত হবার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি এবং এ ধরনের সহিংসতা করে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাসদের সঙ্গে সরকারের সংঘাত-সংঘর্ষের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন যে সংঘাতের রাজনীতি শেষ পর্যন্ত কারও জন্যই কল্যাণ বয়ে আনে না। মোবাইল ও কম্পিউটারে ব্যস্ত থাকা জেন-জিরাই একসময় রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের এই সন্ত্রাসের কারণে তাদের প্রতি সহানুভূতিশীল ও আড়ালে থাকা সমর্থকরাও বিপাকে পড়বেন।

মঞ্জু আরও বলেন, আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি দিয়ে দেওয়া হবে না বরং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা কি গোয়েন্দা সংস্থাগুলোর জানা ছিল না? সরকার যদি মনে করে তারা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হচ্ছে না, তাহলে জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস প্রতিরোধ করা হবে বলে জানান তিনি। সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বোমাবাজি করে শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব নয়: মঞ্জু

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x