ক্যাম্পাসের ভিতরে দিনেদুপুরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ যে ভিসি ও প্রক্টর, তারা পদে থাকার কোনো প্রকার নৈতিক অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন।
ডাকসু ভিপি আরও বলেন, সারাদেশে নিষিদ্ধ লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চলছে অথচ প্রশাসন, গোয়েন্দা ও পুলিশ রহস্যজনকভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকে একধরনের নীরব প্রশ্রয় চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, গতকাল সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে লীগের সন্ত্রাসীরা অথচ শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিত করতে ভিসি ও প্রক্টর কোনো পদক্ষেপ নেননি। শিক্ষার্থীদের নিয়ে তাদের এই উদাসীনতা চূড়ান্ত রকমের দায়িত্বহীনতার পরিচয় বলে তিনি মন্তব্য করেন।
আরেকটি পোস্টে সাদিক কায়েম লেখেন, আজ স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে সারাদেশে সন্ত্রাসী লীগ চলন্ত বাসে আগুন দিতে পারতো না এবং প্রধানমন্ত্রী বেঁচে থাকলে গোয়েন্দা তথ্য ব্যবহার করে আতঙ্ক সৃষ্টিকারীদের আগেই ধরে ফেলতেন। আজ বিএনপি ক্ষমতায় থাকলে জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার সম্পন্ন হতো এবং হাসিনাসহ অন্যান্য অপরাধীদের ফাঁসির রায় বাস্তবায়নে অপেক্ষা করা লাগতো না।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন