দৈনিক সোজা সাপটা

নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন সংকট ও যাত্রী দুর্ভোগ চরমে

নোয়াখালী-ঢাকা রুটে দিন যত যাচ্ছে একের পর এক ট্রেন বন্ধ হচ্ছে। বর্তমানে শুধু উপকূল এক্সপ্রেস চালু থাকলেও সেটিও চলছে অনিয়মিতভাবে। ট্রেনগুলো বন্ধ থাকায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে এবং চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। এক সময় এই রুটে আন্তঃনগর নোয়াখালী এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস ও ঢাকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন চালু ছিল। লোকাল ট্রেনের মাধ্যমে ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে সহজে মালামাল আনা-নেওয়া করতেন এবং নিম্ন আয়ের মানুষ যাতায়াত করতেন।

বর্তমানে উপকূল এক্সপ্রেস চালু থাকলেও সেবার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ এবং ভোর ও রাতে চলাচল করায় যাত্রীদের নানা ঝুঁকি পোহাতে হয়। ট্রেন না থাকায় যাত্রীদের এখন বাসসহ অন্যান্য যানবাহনে যাতায়াত করতে হচ্ছে, যাতে সময় ও খরচ দুটোই বেশি লাগছে। সেনবাগের যাত্রী আবু বকর সিদ্দিক ও স্থানীয় বাসিন্দা সাকাওয়াত উল্যাহ জানান, ট্রেন না থাকায় স্টেশনে জনসমাগম নেই এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধের পথে।

চৌমুহনী রেলওয়ে স্টেশন মাস্টার ফখরুল ইসলাম নোমান জানান, ইঞ্জিন ও রেক সংকট দূর হলে এই সমস্যা আর থাকবে না এবং স্টেশনগুলো আগের মতো জনসমাগমে পূর্ণ হবে। এদিকে বৃহত্তর নোয়াখালী রেল উন্নয়ন ফোরামের সভাপতি সাজ্জাদুল ইসলাম বলেন, রেল নেটওয়ার্ক স্থাপনের দাবি জানিয়ে আসলেও কোনো কাজ হচ্ছে না। চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল দ্রুত এই রুটে রেল যোগাযোগ উন্নত করে যাত্রী বান্ধব সেবা চালুর দাবি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন সংকট ও যাত্রী দুর্ভোগ চরমে

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x