
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, প্রয়োজন হলে এককভাবেই ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইসরাইলি বাহিনী। আলজাজিরার এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুনমার্কিন শুল্ক প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ আছে: হুমায়ুন কবির
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে ডেফরিন বলেন যে তারা যেকোনো মুহূর্তে শক্তি প্রয়োগ করে হামলা চালাতে প্রস্তুত, এমনকি আমেরিকানদের ছাড়াই এককভাবে। তিনি আরো উল্লেখ করেন যে তেহরান এখনো ইসরাইলের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি। ইসরাইলকে ধ্বংস করার বিষয়ে ইরানের যে লক্ষ্য, তা এখনো শেষ হয়ে যায়নি।
উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইল ও ইরানের মধ্যে নিয়মিত পাল্টাপাল্টি হুমকি ও হামলার ঘটনা ঘটে চলেছে। এর আগে গত সেপ্টেম্বরে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্জ এক হুঁশিয়ারিতে বলেছিলেন যে তেহরান ইসরাইলে হামলা চালালে দেশটিকে প্রস্তর যুগে ও অন্ধকারে ফিরিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, প্রয়োজন হলে এককভাবেই ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইসরাইলি বাহিনী। আলজাজিরার এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে ডেফরিন বলেন যে তারা যেকোনো মুহূর্তে শক্তি প্রয়োগ করে হামলা চালাতে প্রস্তুত, এমনকি আমেরিকানদের ছাড়াই এককভাবে। তিনি আরো উল্লেখ করেন যে তেহরান এখনো ইসরাইলের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি। ইসরাইলকে ধ্বংস করার বিষয়ে ইরানের যে লক্ষ্য, তা এখনো শেষ হয়ে যায়নি।
উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইল ও ইরানের মধ্যে নিয়মিত পাল্টাপাল্টি হুমকি ও হামলার ঘটনা ঘটে চলেছে। এর আগে গত সেপ্টেম্বরে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্জ এক হুঁশিয়ারিতে বলেছিলেন যে তেহরান ইসরাইলে হামলা চালালে দেশটিকে প্রস্তর যুগে ও অন্ধকারে ফিরিয়ে দেওয়া হবে।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন