দৈনিক সোজা সাপটা

মাহমুদুর রহমানকে হয়রানি নিয়ে নাঈমের উদ্বেগ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড
মাহমুদুর রহমানকে হয়রানি নিয়ে নাঈমের উদ্বেগ

দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন সাংবাদিক মাহমুদুর রহমানের বাসায় স্থগিত মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের আকস্মিক উপস্থিতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমাদ। তিনি বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখল ও প্রতিশোধের হুমকির সাথে এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই।

ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনআরো পড়ুনঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মঞ্চ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক ফুয়াদ সাকীর সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক পর্যায়ের নেতারা অংশ নেন।

নাঈম আহমাদ বলেন, মাহমুদুর রহমানের সাংবাদিকতা বা রাজনৈতিক অবস্থান নিয়ে ভিন্নমত থাকতে পারে, তবে জাতীয় স্বার্থে তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। দিল্লির আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে তাঁর দীর্ঘদিনের অবস্থানকে রাজনৈতিক প্রতিহিংসার কারণ বানানো হলে তা অত্যন্ত উদ্বেগজনক।

হাসিনাকে না ফেরালে আইসিজে যেতে পারে ঢাকা: স্পিকার হাফিজআরো পড়ুনহাসিনাকে না ফেরালে আইসিজে যেতে পারে ঢাকা: স্পিকার হাফিজ

তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো বিদেশি শক্তির স্বার্থে ব্যবহৃত হচ্ছে কি না, সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। উল্লেখ্য, গত ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং বাংলাদেশ দখলের হুমকি দেন এবং ২৫ নভেম্বর স্থগিত থাকা মামলায় পুলিশ মাহমুদুর রহমানের বাসায় যায়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মাহমুদুর রহমানকে হয়রানি নিয়ে নাঈমের উদ্বেগ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন সাংবাদিক মাহমুদুর রহমানের বাসায় স্থগিত মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের আকস্মিক উপস্থিতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমাদ। তিনি বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখল ও প্রতিশোধের হুমকির সাথে এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ মঞ্চ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ মঞ্চের আহ্বায়ক ফুয়াদ সাকীর সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক পর্যায়ের নেতারা অংশ নেন।

নাঈম আহমাদ বলেন, মাহমুদুর রহমানের সাংবাদিকতা বা রাজনৈতিক অবস্থান নিয়ে ভিন্নমত থাকতে পারে, তবে জাতীয় স্বার্থে তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। দিল্লির আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে তাঁর দীর্ঘদিনের অবস্থানকে রাজনৈতিক প্রতিহিংসার কারণ বানানো হলে তা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো বিদেশি শক্তির স্বার্থে ব্যবহৃত হচ্ছে কি না, সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। উল্লেখ্য, গত ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং বাংলাদেশ দখলের হুমকি দেন এবং ২৫ নভেম্বর স্থগিত থাকা মামলায় পুলিশ মাহমুদুর রহমানের বাসায় যায়।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x