
সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে ডিবির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির কর্মকর্তারা জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন।
আরো পড়ুনরাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্সের সাক্ষাৎ
ধারণা করা হচ্ছে, সম্প্রতি গোপালগঞ্জ জেলায় পুলিশের ওপর হামলা, থানায় আগুন দেওয়া ও অস্ত্র লুটসহ বিভিন্ন নাশকতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ৩৩তম বিসিএস ব্যাচের এই পুলিশ কর্মকর্তা ২০২৪ সালের ৫ আগস্টের আগে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয় এবং সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন। মো. রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাতে ডিবির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির কর্মকর্তারা জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি গোপালগঞ্জ জেলায় পুলিশের ওপর হামলা, থানায় আগুন দেওয়া ও অস্ত্র লুটসহ বিভিন্ন নাশকতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ৩৩তম বিসিএস ব্যাচের এই পুলিশ কর্মকর্তা ২০২৪ সালের ৫ আগস্টের আগে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয় এবং সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন। মো. রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন