দৈনিক সোজা সাপটা

মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৬৫

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৬৫

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্সের সাক্ষাৎআরো পড়ুনরাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্সের সাক্ষাৎ

গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয়জন নেতা রয়েছেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়।

আটককৃত নেতারা হলেন ঢাকা মহানগর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ জসিম উদ্দিন এবং ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম কৌশিক।

সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবিআরো পড়ুনসাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এছাড়াও ১২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য রমজান আলী, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদ এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান গ্রেপ্তার হয়েছেন।

নিষেধাজ্ঞাভুক্ত সংগঠনের এই ছয় নেতা ছাড়াও নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপারআরো পড়ুনসরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান চলবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৬৫

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয়জন নেতা রয়েছেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়।

আটককৃত নেতারা হলেন ঢাকা মহানগর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ জসিম উদ্দিন এবং ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম কৌশিক।

এছাড়াও ১২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য রমজান আলী, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদ এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান গ্রেপ্তার হয়েছেন।

নিষেধাজ্ঞাভুক্ত সংগঠনের এই ছয় নেতা ছাড়াও নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান চলবে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x