দৈনিক সোজা সাপটা

রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্সের সাক্ষাৎ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড
রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্সের সাক্ষাৎ

নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড’-এর একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল বুধবার সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি সংগঠনের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে একটি আবেদন হস্তান্তর করে। রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবিআরো পড়ুনসাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

সাক্ষাৎকালে নটর ডেম কলেজের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, কলেজটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসার দাবি রাখে। এসব কারণেই কয়েক যুগ ধরে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে, যা অন্যান্য কলেজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে ক্লাবের লক্ষ্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করে।

এর মধ্যে ছিল সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ। রাষ্ট্রপতি ক্লাবের সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্সের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড’-এর একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল বুধবার সকালে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি সংগঠনের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে একটি আবেদন হস্তান্তর করে। রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে নটর ডেম কলেজের প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, কলেজটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসার দাবি রাখে। এসব কারণেই কয়েক যুগ ধরে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে, যা অন্যান্য কলেজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে ক্লাবের লক্ষ্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করে।

এর মধ্যে ছিল সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ। রাষ্ট্রপতি ক্লাবের সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x