দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬জনের যাবজ্জীবন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬জনের যাবজ্জীবন
এক নজরে
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬জনের যাবজ্জীবন
  • নারায়ণগঞ্জের বন্দরে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

নারায়ণগঞ্জের বন্দরে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

সোনারগাঁয়ে ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানাআরো পড়ুনসোনারগাঁয়ে ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। খালাস পাওয়া আসামির নাম নবী।

মামলার বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

আনোয়ার হত্যা মামলায় বড় অগ্রগতি, ডেভিডসহ গ্রেপ্তার ৬আরো পড়ুনআনোয়ার হত্যা মামলায় বড় অগ্রগতি, ডেভিডসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে ন্যায়বিচারের দাবিতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা।

বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ১৪ জনের নামে মামলা, অজ্ঞাত আসামি ২৫০আরো পড়ুনবসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ১৪ জনের নামে মামলা, অজ্ঞাত আসামি ২৫০

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬জনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। খালাস পাওয়া আসামির নাম নবী।

মামলার বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে ন্যায়বিচারের দাবিতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x