দৈনিক সোজা সাপটা

গোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
গোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
বিকাশ ও নগদের এজেন্টের দোকান বন্ধ রয়েছে। নয়া দিগন্ত

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন ও বিল পরিশোধ করতে পারছেন না তারা।

আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলনে হাতেমআরো পড়ুনআন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলনে হাতেম

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্টের দোকান বন্ধ রয়েছে। যেসব দোকান খোলা রয়েছে, সেখানেও কোনো ধরনের লেনদেন হচ্ছে না এবং একই চিত্র দেখা গেছে জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও।

সেবা নিতে এসে অফিস বন্ধ পেয়ে ফিরে যাওয়ার সময় কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষমাণ গ্রাহক জিল্লুর রহমান জানান, সকাল থেকে টাকার জন্য ঘুরছেন তিনি। দোকানে গেলে সার্ভার বন্ধ অথবা টাকা নেই বলে জানানো হচ্ছে এবং কাস্টমার কেয়ারে এসে দেখেন সেটিও বন্ধ রয়েছে।

রাজাপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারআরো পড়ুনরাজাপুরে মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জরুরি চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠাতে না পেরে বিপাকে পড়ে তিনি আরো জানান, বিকাশের মাধ্যমেই নিয়মিত লেনদেন করেন এবং প্রয়োজনীয় অর্থ অ্যাকাউন্টে রয়েছে। কিন্তু ব্যবহার করতে না পারায় তিনি চরম ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থানীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী ৩০ নভেম্বর থেকে আবার কার্যক্রম চালু হতে পারে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন ও বিল পরিশোধ করতে পারছেন না তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্টের দোকান বন্ধ রয়েছে। যেসব দোকান খোলা রয়েছে, সেখানেও কোনো ধরনের লেনদেন হচ্ছে না এবং একই চিত্র দেখা গেছে জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও।

সেবা নিতে এসে অফিস বন্ধ পেয়ে ফিরে যাওয়ার সময় কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষমাণ গ্রাহক জিল্লুর রহমান জানান, সকাল থেকে টাকার জন্য ঘুরছেন তিনি। দোকানে গেলে সার্ভার বন্ধ অথবা টাকা নেই বলে জানানো হচ্ছে এবং কাস্টমার কেয়ারে এসে দেখেন সেটিও বন্ধ রয়েছে।

জরুরি চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠাতে না পেরে বিপাকে পড়ে তিনি আরো জানান, বিকাশের মাধ্যমেই নিয়মিত লেনদেন করেন এবং প্রয়োজনীয় অর্থ অ্যাকাউন্টে রয়েছে। কিন্তু ব্যবহার করতে না পারায় তিনি চরম ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থানীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী ৩০ নভেম্বর থেকে আবার কার্যক্রম চালু হতে পারে বলে জানান তিনি।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x