
আরো পড়ুনসিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতেরনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এতে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
আরো পড়ুনসাত খুন মামলা: ১২ বছর পর আপিল বিভাগে শুনানি আজভাঙচুর, মারধর ও মালামাল লুটের অভিযোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুলতানা ওমর স্বাধীন (৫৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
আরো পড়ুনসিদ্ধিরগঞ্জে ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার হামলামামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন—মো. শাহিন (৪০), মো. সজীব (৪০), মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বিল্লাল (৩২), মো. কাদের (৩০), মো. রবিন (২৮), মো. মেহের আলী (৩৫), মোহাম্মদ আলী (৩০), মো. সবুজ (২৮), মো. হৃদয় (২৫), মো. শরীফ (২৭), মো. প্রিতম (২৫), মো. মাহাবুব (৩৫) ও মো. জসিম (৬০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধের জেরে প্রায় ছয় মাস ধরে বাদীকে তার সম্পত্তি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন মামলার এক নম্বর আসামি মো. শাহিন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, মঙ্গলবার ভোর ৪টার দিকে দেশীয় অস্ত্র, ভেকু ও ট্রাক নিয়ে আসামিরা বাদীর বাড়িতে প্রবেশ করেন। পরে চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতঘর, দুটি টয়লেট ও রান্নাঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ঘরে থাকা আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, স্বর্ণালংকার, জমির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন বাদী।
একই সময় বাদীর বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বসতঘরেও ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড বাড়ি ও লাইট বেকারি ভেঙে দেওয়ার পাশাপাশি বেকারির যন্ত্রপাতি, পণ্যসামগ্রী ও নগদ টাকা লুটের অভিযোগ আনা হয়েছে।
বিরোধপূর্ণ জমির অপর পক্ষ জমিলা খাতুনের দাবি, এ বিষয়ে হাইকোর্টে তাদের পক্ষে রায় রয়েছে। তবে আদালতের রায় থাকা সত্ত্বেও তারা জমিতে যেতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক ভাঙচুরের ঘটনায় তাদের জড়ানোর চেষ্টা করা হচ্ছে দাবি করে জমিলা খাতুন বলেন, এ ঘটনার সঙ্গে আমরা জড়িত না।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এতে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
ভাঙচুর, মারধর ও মালামাল লুটের অভিযোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুলতানা ওমর স্বাধীন (৫৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন—মো. শাহিন (৪০), মো. সজীব (৪০), মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বিল্লাল (৩২), মো. কাদের (৩০), মো. রবিন (২৮), মো. মেহের আলী (৩৫), মোহাম্মদ আলী (৩০), মো. সবুজ (২৮), মো. হৃদয় (২৫), মো. শরীফ (২৭), মো. প্রিতম (২৫), মো. মাহাবুব (৩৫) ও মো. জসিম (৬০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধের জেরে প্রায় ছয় মাস ধরে বাদীকে তার সম্পত্তি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন মামলার এক নম্বর আসামি মো. শাহিন। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, মঙ্গলবার ভোর ৪টার দিকে দেশীয় অস্ত্র, ভেকু ও ট্রাক নিয়ে আসামিরা বাদীর বাড়িতে প্রবেশ করেন। পরে চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতঘর, দুটি টয়লেট ও রান্নাঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ঘরে থাকা আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, স্বর্ণালংকার, জমির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন বাদী।
একই সময় বাদীর বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বসতঘরেও ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড বাড়ি ও লাইট বেকারি ভেঙে দেওয়ার পাশাপাশি বেকারির যন্ত্রপাতি, পণ্যসামগ্রী ও নগদ টাকা লুটের অভিযোগ আনা হয়েছে।
বিরোধপূর্ণ জমির অপর পক্ষ জমিলা খাতুনের দাবি, এ বিষয়ে হাইকোর্টে তাদের পক্ষে রায় রয়েছে। তবে আদালতের রায় থাকা সত্ত্বেও তারা জমিতে যেতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক ভাঙচুরের ঘটনায় তাদের জড়ানোর চেষ্টা করা হচ্ছে দাবি করে জমিলা খাতুন বলেন, এ ঘটনার সঙ্গে আমরা জড়িত না।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন