
ঝালকাঠির রাজাপুরে ভান্ডারিয়া-রাজাপুর মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গালুয়া দুর্গাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরো পড়ুনগোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হওয়া কয়েকজন বাসিন্দা মহাসড়কের ওপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ। রাস্তা পারাপারের সময় কোনো বাস বা ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হলেও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
আরো পড়ুনআন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলনে হাতেম
রাজাপুর থানার ওসি মো: হারুন অর রশীদ হাওলাদার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য ইতিমধ্যে সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
ঝালকাঠির রাজাপুরে ভান্ডারিয়া-রাজাপুর মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গালুয়া দুর্গাপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হওয়া কয়েকজন বাসিন্দা মহাসড়কের ওপর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ। রাস্তা পারাপারের সময় কোনো বাস বা ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হলেও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
রাজাপুর থানার ওসি মো: হারুন অর রশীদ হাওলাদার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য ইতিমধ্যে সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন