দৈনিক সোজা সাপটা

সাত খুন মামলা: ১২ বছর পর আপিল বিভাগে শুনানি আজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ পড়তে ৩ মিনিট প্রিন্ট কার্ড ভুল রিপোর্ট
সাত খুন মামলা: ১২ বছর পর আপিল বিভাগে শুনানি আজ
সাত খুন মামলা: ১২ বছর পর আপিল বিভাগে শুনানি আজ

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আজ বুধবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকার তিন নম্বরে রয়েছে মামলাটি।

আনোয়ার হত্যা মামলায় বড় অগ্রগতি, ডেভিডসহ গ্রেপ্তার ৬আরো পড়ুনআনোয়ার হত্যা মামলায় বড় অগ্রগতি, ডেভিডসহ গ্রেপ্তার ৬

মঙ্গলবার (২৪ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানান। নিম্ন আদালত ও হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগের শুনানির মধ্য দিয়ে মামলাটি চূড়ান্ত বিচারিক নিষ্পত্তির দিকে এগোচ্ছে।

অপহরণের তিন দিন পর উদ্ধার সাতজনের মরদেহ

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম এবং তাঁর সহযোগীসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর, ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ১৪ জনের নামে মামলা, অজ্ঞাত আসামি ২৫০আরো পড়ুনবসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ১৪ জনের নামে মামলা, অজ্ঞাত আসামি ২৫০

নিহত অন্য ছয়জন হলেন নজরুল ইসলামের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তাঁর গাড়িচালক ইব্রাহিম।

ঘটনার পর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করেন। চন্দন কুমার সরকার ও ইব্রাহিম হত্যার ঘটনায় তাঁদের স্বজন বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন। পরে দুটি মামলার বিচার একসঙ্গে চলে।

ফতুল্লায় হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শফি গ্রেফতার আরো পড়ুনফতুল্লায় হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শফি গ্রেফতার

বিচারিক আদালতে ২৬ জনের মৃত্যুদণ্ড

দীর্ঘ বিচার শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র‍্যাব-১১-এর চাকরিচ্যুত সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। অন্য ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। দণ্ডিত আসামিরাও রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০১৭ সালের ২২ মে হাইকোর্টে শুনানি শুরু হয়। টানা ৩৩ কার্যদিবস শুনানির পর ওই বছরের ২২ আগস্ট রায় দেন উচ্চ আদালত।

হাইকোর্টে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল

হাইকোর্ট বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখেন। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অন্য ৯ আসামির কারাদণ্ডও বহাল থাকে।

মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিদের মধ্যে রয়েছেন নূর হোসেন, র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানাসহ র‍্যাবের সাবেক সদস্যরা।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জনের মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক সদস্য আসাদুজ্জামান নূর ও এনামুল কবির এবং নূর হোসেনের সহযোগী হিসেবে পরিচিত মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার, রহম আলী, জামাল উদ্দিন সরদার, সেলিম, সানাউল্লাহ সানা ও শাহজাহান। অন্য ৯ আসামির মধ্যে কনস্টেবল হাবিবুর রহমানকে ১৭ বছর এবং কয়েকজনকে ১০ ও ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় স্বজনেরা

হাইকোর্টের রায়ের পর দণ্ডিত আসামিরা আপিল বিভাগে আপিল করেন। দীর্ঘদিন শুনানি শুরু না হওয়ায় মামলার চূড়ান্ত নিষ্পত্তি নিয়ে অপেক্ষা দীর্ঘ হয়। গত ১৮ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত মামলাটি দ্রুত শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করেন।

সাত খুনের ঘটনা দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি ও বিচারব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। দীর্ঘ সময় পর আপিল বিভাগের শুনানি শুরু হওয়ায় নিহতদের পরিবার ও স্বজনেরা চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাত খুন মামলা: ১২ বছর পর আপিল বিভাগে শুনানি আজ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আজ বুধবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকার তিন নম্বরে রয়েছে মামলাটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানান। নিম্ন আদালত ও হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগের শুনানির মধ্য দিয়ে মামলাটি চূড়ান্ত বিচারিক নিষ্পত্তির দিকে এগোচ্ছে।

অপহরণের তিন দিন পর উদ্ধার সাতজনের মরদেহ

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম এবং তাঁর সহযোগীসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর, ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অন্য ছয়জন হলেন নজরুল ইসলামের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তাঁর গাড়িচালক ইব্রাহিম।

ঘটনার পর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করেন। চন্দন কুমার সরকার ও ইব্রাহিম হত্যার ঘটনায় তাঁদের স্বজন বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন। পরে দুটি মামলার বিচার একসঙ্গে চলে।

বিচারিক আদালতে ২৬ জনের মৃত্যুদণ্ড

দীর্ঘ বিচার শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র‍্যাব-১১-এর চাকরিচ্যুত সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। অন্য ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। দণ্ডিত আসামিরাও রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০১৭ সালের ২২ মে হাইকোর্টে শুনানি শুরু হয়। টানা ৩৩ কার্যদিবস শুনানির পর ওই বছরের ২২ আগস্ট রায় দেন উচ্চ আদালত।

হাইকোর্টে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল

হাইকোর্ট বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখেন। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অন্য ৯ আসামির কারাদণ্ডও বহাল থাকে।

মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিদের মধ্যে রয়েছেন নূর হোসেন, র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মাসুদ রানাসহ র‍্যাবের সাবেক সদস্যরা।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জনের মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক সদস্য আসাদুজ্জামান নূর ও এনামুল কবির এবং নূর হোসেনের সহযোগী হিসেবে পরিচিত মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার, রহম আলী, জামাল উদ্দিন সরদার, সেলিম, সানাউল্লাহ সানা ও শাহজাহান। অন্য ৯ আসামির মধ্যে কনস্টেবল হাবিবুর রহমানকে ১৭ বছর এবং কয়েকজনকে ১০ ও ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় স্বজনেরা

হাইকোর্টের রায়ের পর দণ্ডিত আসামিরা আপিল বিভাগে আপিল করেন। দীর্ঘদিন শুনানি শুরু না হওয়ায় মামলার চূড়ান্ত নিষ্পত্তি নিয়ে অপেক্ষা দীর্ঘ হয়। গত ১৮ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত মামলাটি দ্রুত শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করেন।

সাত খুনের ঘটনা দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি ও বিচারব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। দীর্ঘ সময় পর আপিল বিভাগের শুনানি শুরু হওয়ায় নিহতদের পরিবার ও স্বজনেরা চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছেন।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x