নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামে চাচা আব্দুল্লাহ আল মামুনের ছুরিকাঘাতে আহত ভাতিজা মাদ্রাসা ছাত্র ইয়াছিন মিয়ার (২২) মৃত্যু হয়েছে। গতকাল ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন মিয়ার মৃত্যু হয়। সে দেবই কাজীরবাগ মাদ্রাসা থেকে এবারের এইচএসসি সমমান আলীম পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল। অকৃতকার্য বিষয়ে তার পুনরায় পরীক্ষা দেওয়ার কথা ছিল।
পুলিশ জানায়, নিহত ইয়াছিন মিয়ার চাচা দেবই কাজীরবাগ মাদ্রাসার দপ্তরি আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৩নভেম্বর মাদ্রাসার সামনে আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ৪/৫ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ইয়াছিনের ওপর হামলা চালায়। হামলাকারীরা ইয়াছিন মিয়াকে কুপিয়ে জখম করে। একপর্যায়ে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ইয়াছিন মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ২৪নভেম্বর মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন মিয়ার মৃত্যু হয়।
এব্যাপারে ইয়াছিন মিয়ার বোন জামাই মাসুম মিয়া বাদী হয়ে আব্দুল্লাহ আল মামুন (৪৫), রিয়াদ হোসেন (১৮) ও শান্ত মিয়া (৩০) নামীয় ও অজ্ঞাত ৪/৫জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন