দৈনিক সোজা সাপটা

প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড
প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

চক্ষুদান আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে কর্নিয়া সংগ্রহ ও পরিবহনের জন্য প্রশিক্ষিত জনবল তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্সের সাক্ষাৎআরো পড়ুনরাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্সের সাক্ষাৎ

বুধবার বিকেলে রাজধানীর নীলক্ষেতে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কর্নিয়াজনিত অন্ধত্বের বর্তমান কারণ নিরূপণে নতুন গবেষণা এবং মানুষের আচরণগত পরিবর্তনে কার্যকর স্বাস্থ্য যোগাযোগ অত্যন্ত জরুরি।

ড. এম এ মুহিত উল্লেখ করেন যে, রক্তদান তিন মাস পরপর করা গেলেও কর্নিয়া দান জীবনে ও মরণে মাত্র একবারই করা যায়। তাই এ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যকার কুসংস্কার দূর করতে নিবিড় পরামর্শ ও সচেতনতা প্রয়োজন। বর্তমানে দেশে পুষ্টিহীনতাজনিত অন্ধত্ব কমলেও দুর্ঘটনা বা আঘাতজনিত কারণে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার হার বেড়েছে।

সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবিআরো পড়ুনসাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

দেশের ২০ কোটি মানুষের বিপরীতে মাত্র পাঁচটি অঞ্চলে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে সব বিভাগে তা সম্প্রসারণের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিকে সরকারি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক চক্ষুসেবা সংস্থাগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

চক্ষুদান আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে কর্নিয়া সংগ্রহ ও পরিবহনের জন্য প্রশিক্ষিত জনবল তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

বুধবার বিকেলে রাজধানীর নীলক্ষেতে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কর্নিয়াজনিত অন্ধত্বের বর্তমান কারণ নিরূপণে নতুন গবেষণা এবং মানুষের আচরণগত পরিবর্তনে কার্যকর স্বাস্থ্য যোগাযোগ অত্যন্ত জরুরি।

ড. এম এ মুহিত উল্লেখ করেন যে, রক্তদান তিন মাস পরপর করা গেলেও কর্নিয়া দান জীবনে ও মরণে মাত্র একবারই করা যায়। তাই এ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যকার কুসংস্কার দূর করতে নিবিড় পরামর্শ ও সচেতনতা প্রয়োজন। বর্তমানে দেশে পুষ্টিহীনতাজনিত অন্ধত্ব কমলেও দুর্ঘটনা বা আঘাতজনিত কারণে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার হার বেড়েছে।

দেশের ২০ কোটি মানুষের বিপরীতে মাত্র পাঁচটি অঞ্চলে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে সব বিভাগে তা সম্প্রসারণের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিকে সরকারি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক চক্ষুসেবা সংস্থাগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x