
ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাকে এই গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুনবাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী
গ্রেপ্তারকৃত হারুন-অর রশিদ পিনুর বয়স ৫২ বছর এবং তিনি কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কয়েকদিনে গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিভিন্ন ভিডিওতে পিনুকে প্রথম সারিতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।
আরো পড়ুনধানমন্ডি থেকে হাসিনার সাবেক উপপ্রেস সচিবসহ গ্রেপ্তার ৩
গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাকে এই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হারুন-অর রশিদ পিনুর বয়স ৫২ বছর এবং তিনি কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কয়েকদিনে গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিভিন্ন ভিডিওতে পিনুকে প্রথম সারিতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।
গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন