
ফেনীর দাগনভূঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি গোপন ফোনালাপ ফাঁস হয়েছে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরো পড়ুনঅস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ
ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, ওসি ফয়জুল আজিম মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে ওই নেত্রীকে একটি সিএনজি রিজার্ভ করে দ্রুত তার বাংলোতে আসতে বলছেন। যুবলীগ নেত্রী নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করলে ওসি তাকে আশ্বস্ত করে বলেন, "ওসি থাকলে সব ঠিক, কোনো সমস্যা হবে না।" কথোপকথনের এক পর্যায়ে নেত্রী তাকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন।
অডিওতে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও আলোচনা শোনা যায়। জামিনে মুক্তি পাওয়ার পর তাসকিরা তানিন সনি এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা-হাজতে ওসি তাকে আলিঙ্গন করার অনুরোধ করেছিলেন।
আরো পড়ুনপোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারিত
অভিযোগ অস্বীকার করে ওসি ফয়জুল আজিম নোমান জানান, আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। গত ১০ নভেম্বর রাত ১টা ৫০ মিনিটে সনিকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ওসির দাবি, পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
ফেনীর দাগনভূঞা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি গোপন ফোনালাপ ফাঁস হয়েছে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, ওসি ফয়জুল আজিম মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে ওই নেত্রীকে একটি সিএনজি রিজার্ভ করে দ্রুত তার বাংলোতে আসতে বলছেন। যুবলীগ নেত্রী নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করলে ওসি তাকে আশ্বস্ত করে বলেন, "ওসি থাকলে সব ঠিক, কোনো সমস্যা হবে না।" কথোপকথনের এক পর্যায়ে নেত্রী তাকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন।
অডিওতে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও আলোচনা শোনা যায়। জামিনে মুক্তি পাওয়ার পর তাসকিরা তানিন সনি এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা-হাজতে ওসি তাকে আলিঙ্গন করার অনুরোধ করেছিলেন।
অভিযোগ অস্বীকার করে ওসি ফয়জুল আজিম নোমান জানান, আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। গত ১০ নভেম্বর রাত ১টা ৫০ মিনিটে সনিকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ওসির দাবি, পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন