রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন ও এক আইনজীবীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে মোহাম্মদপুর থানায় নিয়ে আসে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে তা যাচাই করা হচ্ছে।
আরো পড়ুনবাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটকের পর ছাত্রদলের নেতা-কর্মীরা কে এম শাখাওয়াত মুনকে ঘিরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। ডিসেম্বর মাসকে সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তারা। জবাবে শাখাওয়াত নিজেকে ওএসডি অবস্থায় রয়েছেন বলে পরিচয় দেন এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবেন না বলে জানান। পেশাগত জীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ৫ আগস্টের আগে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়।
এদিকে পৃথক আরেকটি ঘটনায় মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সবমিলিয়ে এসব পৃথক ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। সরকার পরিবর্তনের পর শাখাওয়াত মুনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন