উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাকে এই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হারুন-অর রশিদ পিনুর বয়স ৫২ বছর এবং তিনি কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কয়েকদিনে গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিভিন্ন ভিডিওতে পিনুকে প্রথম সারিতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।