সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
আরো পড়ুনসিদ্ধিরগঞ্জের জেট ফুয়েল চোর চক্রের মাফিয়া ইরফান ভূঁইয়া আটকতিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং দ্রুত নতুন পাকা টিনশেড ঘর নির্মাণসহ আইনি সহযোগিতার আশ্বাস দেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিস্তারিত জানেন সাখাওয়াত হোসেন খান।
আরো পড়ুনসিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতেরসাখাওয়াত হোসেন খান বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি যত বড় ক্ষমতাশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সেভেন মার্ডারের বড় বড় আসামিদেরও সাজা দিয়েছি। কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা করলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি—আমরা আপনাদের পাশে আছি। প্রয়োজনে এ বিষয়ে পুলিশ সুপার ও থানার কর্মকর্তাদের সঙ্গেও কথা বলব।”
আরো পড়ুনবসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ১৪ জনের নামে মামলা, অজ্ঞাত আসামি ২৫০ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করে সাখাওয়াত বলেন, গভীর রাতে বুলডোজার দিয়ে একটি বাড়ি ভেঙে ফেলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের বিষয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা আপনাদের ক্ষতির পুরোপুরি ক্ষতিপূরণ দিতে না পারলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের জন্য পাকা চার কক্ষের টিনশেড ঘর নির্মাণ করে দেব। এতে আপনাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে।”
তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের একজন প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে জায়গাটি পরিমাপ করবেন। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, সদস্য শাহিন আহমেদ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং দ্রুত নতুন পাকা টিনশেড ঘর নির্মাণসহ আইনি সহযোগিতার আশ্বাস দেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিস্তারিত জানেন সাখাওয়াত হোসেন খান।
সাখাওয়াত হোসেন খান বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি যত বড় ক্ষমতাশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা সেভেন মার্ডারের বড় বড় আসামিদেরও সাজা দিয়েছি। কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা করলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি—আমরা আপনাদের পাশে আছি। প্রয়োজনে এ বিষয়ে পুলিশ সুপার ও থানার কর্মকর্তাদের সঙ্গেও কথা বলব।”
ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় উল্লেখ করে সাখাওয়াত বলেন, গভীর রাতে বুলডোজার দিয়ে একটি বাড়ি ভেঙে ফেলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের বিষয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা আপনাদের ক্ষতির পুরোপুরি ক্ষতিপূরণ দিতে না পারলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের জন্য পাকা চার কক্ষের টিনশেড ঘর নির্মাণ করে দেব। এতে আপনাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে।”
তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের একজন প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে জায়গাটি পরিমাপ করবেন। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, সদস্য শাহিন আহমেদ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন