নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেল চুরির অভিযোগে আলোচিত মাফিয়া ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সহযোগী ইরফান ভূঁইয়া আটক হয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তেল চোর চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ নিয়ে নানা আলোচনা চলছিল। বুধবার (২৫ নভেম্বর) রাতে তাঁকে আটক করে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাছিনুজ্জামান। অভিযোগ রয়েছে, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার জ্বালানি তেলকেন্দ্রিক অবৈধ কারবারের সঙ্গে ইরফান ভূঁইয়ার নাম দীর্ঘদিন ধরে আলোচিত। বিশেষ করে জেট ফুয়েল চুরির অভিযোগে তাকে তেল চোর চক্রের অন্যতম হোতা হিসেবে আখ্যায়িত করা হয়। এছাড়া ইরফান ভূঁইয়া আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। রাজনৈতিক পরিচয় ও তেল চোর চক্রের সঙ্গে কথিত সম্পৃক্ততা নিয়ে তাকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলে আসছিল। তার আটকের ঘটনায় সিদ্ধিরগঞ্জের জ্বালানি তেলকেন্দ্রিক অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে। স্থানীয়দের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তেল চোর চক্রের নেপথ্যে থাকা প্রকৃত ব্যক্তিদের পরিচয় প্রকাশ পাবে এবং সরকারি জ্বালানি সম্পদ লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাছিনুজ্জামান বলেন, জেট ফুয়েল চুরির মামলায় তাঁকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো পড়ুনঘর গুঁড়িয়ে দেওয়া পরিবারের পাশে সাখাওয়াত
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন