দৈনিক সোজা সাপটা

নাসিক ৪ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আবদুল জব্বারের গণসংযোগ

​নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৪ নং ওয়ার্ডে জুমার নামাজ আদায় ও সাধারণ মুসল্লিদের সঙ্গে গণসংযোগ করেছেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার।

​শুক্রবার (১৩ নভেম্বর) নাসিক ৪ নং ওয়ার্ডের তাইজদ্দিন মোল্লা কোবা জামে মসজিদে তিনি পবিত্র জুমার নামাজ আদায় করেন।

​নামাজ শেষে তিনি মসজিদে উপস্থিত সাধারণ মুসল্লি এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় অতিবাহিত করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।

​গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের সমালোচনা করেন।

​এ সময় তিনি আরও বলেন,"নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ ও নিম্নআয়ের মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে।"

​গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নাসিক ৪ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আবদুল জব্বারের গণসংযোগ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x