দৈনিক সোজা সাপটা

ফতুল্লায় আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, স্বেচ্ছাসেবক লীগের ব্যানার উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের চারটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাবু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শিবু মার্কেট মসজিদসংলগ্ন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি সামছুল হকের বাড়িতে এ অভিযান চালানো হয়।

পুলিশের ভাষ্য, বুধবার সামছুল হকের ছেলে প্রমিত কয়েকজন সহযোগীকে নিয়ে বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। সেই আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি পুলিশের নজরে আসে। বৃহস্পতিবার বিকেলে প্রমিত ও তাঁর সহযোগীরা বাড়িটিতে গোপন বৈঠক করছেন—এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সামছুল হক, তাঁর ছেলে প্রমিত, তাঁদের সহযোগী ও পরিবারের সদস্যরা বাড়ি থেকে চলে যান। পরে বাড়ির ভেতর থেকে স্বেচ্ছাসেবক লীগের চারটি ব্যানার উদ্ধার করা হয়। এ সময় বাবুকে আটক করে থানায় নেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, বাড়িটিতে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি গোপন বৈঠক হচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে। বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে প্রকাশ করা হয়। বৃহস্পতিবার গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

ওসি আরও জানান, অভিযানে চারটি ব্যানার উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। বাড়ি থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফতুল্লায় আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, স্বেচ্ছাসেবক লীগের ব্যানার উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x