উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৪ নং ওয়ার্ডে জুমার নামাজ আদায় ও সাধারণ মুসল্লিদের সঙ্গে গণসংযোগ করেছেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার।শুক্রবার (১৩ নভেম্বর) নাসিক ৪ নং ওয়ার্ডের তাইজদ্দিন মোল্লা কোবা জামে মসজিদে তিনি পবিত্র জুমার নামাজ আদায় করেন।নামাজ শেষে তিনি মসজিদে উপস্থিত সাধারণ মুসল্লি এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় অতিবাহিত করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের সমালোচনা করেন।এ সময় তিনি আরও বলেন,"নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ ও নিম্নআয়ের মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে।"গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।