দৈনিক সোজা সাপটা

ভেজাল সার নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ভিডিও ছড়িয়ে ভেজাল ও নকল সার সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ ধরনের অসত্য তথ্য ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচারিত ভিডিওটি মূলত গত বছরের ২৭ আগস্টের একটি ঘটনা। সে সময় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারের সার ডিলার ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর হেফাজত থেকে ভেজাল ডিএপি সার জব্দ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে সেদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং সারগুলো ধ্বংস করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি ওই ডিলারের ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেয়।

কৃষি মন্ত্রণালয় জানায়, বিগত আগস্টের তাৎক্ষণিক আইনগতভাবে নিষ্পত্তি হওয়া একটি পুরোনো ঘটনাকে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে। ভিডিও ও পোস্টে ‘সরকার ভেজাল সার সরবরাহ করছে’ মর্মে প্রচারিত অসত্য তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এমন অপপ্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ডিলার পর্যায়ে সরবরাহের আগেই নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষাগারে সারের গুণগত মান নিশ্চিত করা হয়। এছাড়া সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে সরকারের কঠোর নজরদারি রয়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ভেজাল সার নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x