দৈনিক সোজা সাপটা

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার তীব্র নিন্দা জামায়াতের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১১ নভেম্বর রাত ১২টার দিকে ঘটা এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে গভীর রাতে এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এছাড়া তিনি নুসরাত তাবাসসুম জ্যোতি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

তিনি আরও বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব এবং সরকার ব্যর্থ হলে তার দায় তাকেই বহন করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্নমত কখনোই সহিংসতা বা অগ্নিসংযোগের অজুহাত হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। দেশে আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এই জামায়াত নেতা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার তীব্র নিন্দা জামায়াতের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x