দৈনিক সোজা সাপটা

আখাউড়ায় তিতাস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় আটক ২

তিতাস কমিউটার ট্রেনে আগুন। ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিং করার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শান্টিংয়ের সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতর আগুন দেখতে পান। পরে তার দেওয়া খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছিল।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত বগিটি কেটে আলাদা করে রাখা হয়েছে। এরপর ট্রেনটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে যায়।

এদিকে আরএনবির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আখাউড়ায় তিতাস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় আটক ২

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x