দৈনিক সোজা সাপটা

সীমানা সম্প্রসারণে ফের পূর্ণাঙ্গ প্রতিবেদন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের প্রস্তাব নিয়ে জেলা প্রশাসনের কাছে আবারও পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের পুরো এলাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির সুপারিশ করা হলেও প্রস্তাবিত গণবিজ্ঞপ্তির আওতায় দুই ইউনিয়নের সব ওয়ার্ড ছিল না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখার উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত চিঠিটি নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ফতুল্লা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা নিয়ে গণবিজ্ঞপ্তি জারির কথা ছিল। এনায়েতনগর ইউনিয়নের ক্ষেত্রে ৮ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা এবং ৯ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা ওই গণবিজ্ঞপ্তির আওতায় রাখার কথা ছিল। তবে জেলা প্রশাসনের চূড়ান্ত প্রতিবেদনে দুই ইউনিয়নের পুরো এলাকা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়।

প্রতিবেদন পর্যালোচনা করে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, দুই ইউনিয়নের সব ওয়ার্ড গণবিজ্ঞপ্তির আওতায় না আসায় ২০১৩ সালের সিটি কর্পোরেশনের সীমানা পরিবর্তন বিধিমালার ৫ নম্বর বিধি পুরোপুরি অনুসরণ করা হয়নি বলে প্রতীয়মান হয়েছে। ওই বিধি যথাযথভাবে অনুসরণ করে নতুন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাতে জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সীমানা সম্প্রসারণে ফের পূর্ণাঙ্গ প্রতিবেদন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x