দৈনিক সোজা সাপটা

বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা: রুহুল কবির রিজভী

কেবল মুখস্থ করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিংবা ডিগ্রির সনদ লাভ করাই প্রকৃত শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শিক্ষার সঙ্গে যখন বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধ যুক্ত হয়, তখনই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয় এবং মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে।

বুধবার রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের ‘নবীনবরণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মাঝে দূরদৃষ্টি বা ভিশন গড়ে তোলে, যা সাধারণ সীমানা ছাড়িয়ে বহুদূর দেখার সক্ষমতা তৈরি করে।

চাকরি ও জীবিকার জন্য সনদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা মনে আনন্দের সঞ্চার করতে পারে না, তাকে প্রকৃত শিক্ষা বলা যায় না।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, প্রতিযোগিতায় সাফল্যের জন্য কিছুটা জেদ থাকা ভালো হলেও তা স্থায়ী করা অনুচিত। লক্ষ্য অর্জনের পর সেই জেদকে আত্মসম্মানে রূপান্তরিত করতে হবে। এ সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে নিজের নবীনবরণ এবং ইন্টারমিডিয়েটে শিক্ষক রুহুল আমিন স্যারের ‘শ্রীকান্ত’ উপন্যাস পড়ানোর স্মৃতি স্মরণ করেন।

শ্রেণিকক্ষে পাঠদান আনন্দময় করার তাগিদ দিয়ে তিনি দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি টেনে বলেন, প্রতিটি শিক্ষার্থীর ভেতর সম্ভাবনার ডানা থাকে, সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমেই আকাশে ওড়ার সেই ডানা মেলে ধরতে হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা: রুহুল কবির রিজভী

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x