দৈনিক সোজা সাপটা

সিদ্ধিরগঞ্জে চা দোকানি নাঈম হত্যা মামলায় একই পরিবারের তিনজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির সামনের রাস্তা নিয়ে বিরোধের জেরে চা দোকানি মো. নাঈম খানকে (৬০) পিটিয়ে হত্যার ঘটনায় একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে মো. হোসেন (৫০), তাঁর ছেলে মো. ইকবাল হোসেন (২৫) এবং স্ত্রী মায়া আক্তার (৪৪)।

এর আগে শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে নাঈম খানের ওপর হামলার ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে হোসেন, ইকবাল ও মায়াসহ তিন থেকে চারজন লাঠিসোঁটা নিয়ে নাঈম খানের ওপর হামলা চালান। এ সময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম খান শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে। পেশায় তিনি চা দোকানি ছিলেন।

নিহতের মেয়ের জামাতা ইমরান জানান, রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই তাঁর শ্বশুরের ওপর হামলা চালানো হয়। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে রোববার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।

অভিযানে নাঈম হত্যা মামলার তিন আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের মধ্যে দস্যুতা মামলায় দুজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন এবং ২৫০ গ্রাম গাঁজাসহ একজন মাদক মামলার আসামি রয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে চা দোকানি নাঈম হত্যা মামলায় একই পরিবারের তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x