পোল্যান্ডের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ‘এজেন্টকে’ গ্রেফতার করেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি। বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।
এফএসবি জানায়, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সীমান্তবর্তী রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদে তাদের গ্রেফতার করা হয়। সংস্থাটির দাবি, গ্রেফতার ব্যক্তিরা পোল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার সদস্য হিসেবে কাজ করছিলেন।
তারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাসদস্য ও বিভিন্ন স্থাপনা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় বা জাতীয়তা এখনো প্রকাশ করেনি এফএসবি।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন