দৈনিক সোজা সাপটা

বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তারবিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অস্ত্র ও মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন টাঙ্গাইল সদর থানার আকুর ঠাকুরপাড়া এলাকার মৃত দ্বীন মোহাম্মদের ছেলে জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), ফতুল্লার উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি এলাকার মৃত দুলাল হোসেনের ছেলে শফিকুর রহমান রনি (৩৫) এবং পটুয়াখালী সদর থানার মরিচ বুনিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)। তাঁদের মধ্যে জসিম সিদ্ধিরগঞ্জের পাইনাদি বিল এলাকায় এবং লিটন শান্তিনগর এলাকার কামাল হোসেন হাজীর বাড়িতে বসবাস করতেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জসিম মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র কেনাবেচা করা হতো বলে পুলিশের দাবি। মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে কেনাবেচার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থানকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, অভিযানে তাঁদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার
0:00 / 0:00
1x