প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে বিশেষ করে গভীর সমুদ্রে খনিজ অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানিতে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী বাংলাদেশ। এছাড়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক বিচার আদালতে যৌথ উদ্যোগের বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন। বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রীকে নিজের মূল্যবান বন্ধু ও ভাই হিসেবে সম্বোধন করে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে, যার মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন