
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সয়াবিন তেলের দাম প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী আরও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু আমদানিকারকদের জোর করে রাজি করিয়ে বর্তমান দাম আটকে রাখা হয়েছে বলে জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।
আরো পড়ুনইস্টার্ন প্লাজার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আটক ১
ভোজ্যতেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন যে সয়াবিন বা পাম অয়েলের উৎসস্থল বাংলাদেশ নয়, তাই উৎপাদনস্থলের দামের প্রভাব এখানে পড়ে। তেলের দাম নির্ধারণের ফর্মুলা ব্যাখ্যা করে তিনি জানান, আন্তর্জাতিক বাজারের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই ফর্মুলা সংগ্রহ করে নিজেরাই হিসাব করে দেখতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।
রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন যে বাজারে পণ্যের সরবরাহ বর্তমানে স্থিতিশীল রয়েছে। রমজান মাস সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও বেশ ভালো আছে এবং এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই বলে তিনি আশ্বস্ত করেন।
আরো পড়ুনডিসেম্বর জুড়ে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা বিএনপির
গোপালগঞ্জে বিকাশের লেনদেন বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিকাশের বিষয়টি সরাসরি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন এবং এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় বা ব্যাংক ভালো বলতে পারবে। তবে তিনি পত্রিকায় দেখেছেন যে যেভাবে টাকা যাচ্ছে, তা স্বাভাবিক প্রবাহ নয় এবং যথেষ্ট প্রশ্নের উদ্রেক করায় সেখানে সতর্কতা অবলম্বন করা হয়েছে। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এম এ মালেক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সয়াবিন তেলের দাম প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী আরও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু আমদানিকারকদের জোর করে রাজি করিয়ে বর্তমান দাম আটকে রাখা হয়েছে বলে জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।
ভোজ্যতেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন যে সয়াবিন বা পাম অয়েলের উৎসস্থল বাংলাদেশ নয়, তাই উৎপাদনস্থলের দামের প্রভাব এখানে পড়ে। তেলের দাম নির্ধারণের ফর্মুলা ব্যাখ্যা করে তিনি জানান, আন্তর্জাতিক বাজারের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই ফর্মুলা সংগ্রহ করে নিজেরাই হিসাব করে দেখতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।
রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন যে বাজারে পণ্যের সরবরাহ বর্তমানে স্থিতিশীল রয়েছে। রমজান মাস সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও বেশ ভালো আছে এবং এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই বলে তিনি আশ্বস্ত করেন।
গোপালগঞ্জে বিকাশের লেনদেন বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিকাশের বিষয়টি সরাসরি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন এবং এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় বা ব্যাংক ভালো বলতে পারবে। তবে তিনি পত্রিকায় দেখেছেন যে যেভাবে টাকা যাচ্ছে, তা স্বাভাবিক প্রবাহ নয় এবং যথেষ্ট প্রশ্নের উদ্রেক করায় সেখানে সতর্কতা অবলম্বন করা হয়েছে। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এম এ মালেক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন