দৈনিক সোজা সাপটা

মালয়েশিয়াগামী কর্মীদের অতিরিক্ত অভিবাসন ব্যয় ও শোষণের দৌরাত্ম্য

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
মালয়েশিয়াগামী কর্মীদের অতিরিক্ত অভিবাসন ব্যয় ও শোষণের দৌরাত্ম্য
শোষক চক্রের দৌরাত্ম্য ভাঙতে হবে। নয়া দিগন্ত

প্রবাসী আয় আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হওয়া সত্ত্বেও বিদেশে কর্মসংস্থানের প্রত্যাশায় থাকা সাধারণ মানুষকে যাত্রার শুরুতে শোষণ ও প্রতারণার শিকার হতে হচ্ছে। মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয়ের ক্ষেত্রে দেখা গেছে, দেশটিতে যেতে ইচ্ছুক কর্মীদের কাছে সরকার নির্ধারিত ব্যয়ের প্রায় পাঁচগুণ অর্থ দাবি করা হচ্ছে।

স্থানীয় সরকারব্যবস্থার সংস্কার ও গণতান্ত্রিক প্রত্যাশাআরো পড়ুনস্থানীয় সরকারব্যবস্থার সংস্কার ও গণতান্ত্রিক প্রত্যাশা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় এক লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে এবং সরকারপ্রধানও এ ব্যয় দুই লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন, যেখানে একশ্রেণীর অসাধু রিক্রুটিং এজেন্সি ও মধ্যস্বত্বভোগী দালালচক্র কর্মীদের কাছে সাড়ে সাত-আট লাখ টাকা পর্যন্ত দাবি করছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, মালয়েশিয়া সরকার কর্মীদের বিমান ভাড়া ও ভিসাসংক্রান্ত ব্যয় বহনের ঘোষণা দেওয়ার পরও দরিদ্র কর্মীদের ওপর বিপুল অর্থের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, এ অস্বাভাবিক ব্যয়ের পেছনে রয়েছে দীর্ঘদিনের শক্তিশালী দুষ্টচক্র এবং জনপ্রতি পাঁচ হাজার রিঙ্গিত বা এক লাখ ৬৫ হাজার টাকা হুন্ডির মাধ্যমে পাচার করা হচ্ছে।

রোহিঙ্গা সংকটে আইসিজের রায় ও কূটনৈতিক করণীয়আরো পড়ুনরোহিঙ্গা সংকটে আইসিজের রায় ও কূটনৈতিক করণীয়

অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ইতোমধ্যে মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখা অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকটি এজেন্সিকে জেল-জরিমানা ও কিছু এজেন্সির কার্যক্রম স্থগিত করেছে। আগামী ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হওয়ার আগে দু’দেশের উচ্চপর্যায়ে আলোচনায় সিন্ডিকেট প্রথা বিলুপ্তির বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের অতিরিক্ত অভিবাসন ব্যয় ও শোষণের দৌরাত্ম্য

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রবাসী আয় আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হওয়া সত্ত্বেও বিদেশে কর্মসংস্থানের প্রত্যাশায় থাকা সাধারণ মানুষকে যাত্রার শুরুতে শোষণ ও প্রতারণার শিকার হতে হচ্ছে। মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয়ের ক্ষেত্রে দেখা গেছে, দেশটিতে যেতে ইচ্ছুক কর্মীদের কাছে সরকার নির্ধারিত ব্যয়ের প্রায় পাঁচগুণ অর্থ দাবি করা হচ্ছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় এক লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে এবং সরকারপ্রধানও এ ব্যয় দুই লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন, যেখানে একশ্রেণীর অসাধু রিক্রুটিং এজেন্সি ও মধ্যস্বত্বভোগী দালালচক্র কর্মীদের কাছে সাড়ে সাত-আট লাখ টাকা পর্যন্ত দাবি করছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, মালয়েশিয়া সরকার কর্মীদের বিমান ভাড়া ও ভিসাসংক্রান্ত ব্যয় বহনের ঘোষণা দেওয়ার পরও দরিদ্র কর্মীদের ওপর বিপুল অর্থের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, এ অস্বাভাবিক ব্যয়ের পেছনে রয়েছে দীর্ঘদিনের শক্তিশালী দুষ্টচক্র এবং জনপ্রতি পাঁচ হাজার রিঙ্গিত বা এক লাখ ৬৫ হাজার টাকা হুন্ডির মাধ্যমে পাচার করা হচ্ছে।

অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ইতোমধ্যে মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখা অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকটি এজেন্সিকে জেল-জরিমানা ও কিছু এজেন্সির কার্যক্রম স্থগিত করেছে। আগামী ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হওয়ার আগে দু’দেশের উচ্চপর্যায়ে আলোচনায় সিন্ডিকেট প্রথা বিলুপ্তির বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x