দৈনিক সোজা সাপটা

১২ ডিসেম্বর ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
১২ ডিসেম্বর ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলন

আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা। শুক্রবার সাভারে স্থানীয় একটি মিলনায়তনে জেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে শৃঙ্খলা বিভাগের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি আ. রহীম মজুমদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ আবদুল কাদেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

ডিসেম্বরে হত্যার তালিকায় নাম আছে: ব্যারিস্টার ফুয়াদআরো পড়ুনডিসেম্বরে হত্যার তালিকায় নাম আছে: ব্যারিস্টার ফুয়াদ

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ কায়েম করা সম্ভব নয়। ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা নাকি বাংলাদেশ দখল নেবে, আর এ ধরনের কিছু ঘটলে দেশের সাধারণ জনগণ যথোপযুক্ত জবাব দেবে। সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইন এমপি। তিনি আগামী ১২ ডিসেম্বরের জেলা কর্মী সম্মেলন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শৃঙ্খলা বিভাগের প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও কর্মীদের সমন্বয়ের বিষয়ে দিকনির্দেশনা দেন। সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ইনসাফপূর্ণ সমাজ গড়ার আহ্বান- আবদুল জব্বারআরো পড়ুনমাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ইনসাফপূর্ণ সমাজ গড়ার আহ্বান- আবদুল জব্বার

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা আবদুর রউফ, নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম ও জেলা সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন। এছাড়া জেলা কর্মপরিষদের সদস্য কবিরুজ্জামান, মীর আতাউর রহমান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমির মো. ইলিয়াসসহ স্থানীয় নেতাকর্মীরাও উক্ত প্রস্তুতি সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১২ ডিসেম্বর ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা। শুক্রবার সাভারে স্থানীয় একটি মিলনায়তনে জেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে শৃঙ্খলা বিভাগের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি আ. রহীম মজুমদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ আবদুল কাদেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ কায়েম করা সম্ভব নয়। ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা নাকি বাংলাদেশ দখল নেবে, আর এ ধরনের কিছু ঘটলে দেশের সাধারণ জনগণ যথোপযুক্ত জবাব দেবে। সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইন এমপি। তিনি আগামী ১২ ডিসেম্বরের জেলা কর্মী সম্মেলন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শৃঙ্খলা বিভাগের প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও কর্মীদের সমন্বয়ের বিষয়ে দিকনির্দেশনা দেন। সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা আবদুর রউফ, নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম ও জেলা সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন। এছাড়া জেলা কর্মপরিষদের সদস্য কবিরুজ্জামান, মীর আতাউর রহমান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমির মো. ইলিয়াসসহ স্থানীয় নেতাকর্মীরাও উক্ত প্রস্তুতি সভায় অংশ নেন।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x