মাদারীপুরের কালকিনিতে মাছ বাজার গোলচত্বরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এই সংঘর্ষের সময় শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাছ বাজার গোলচত্বর এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে যুবদল নেতা শামীম বেপারী ও হাসান মাতুব্বরের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয় এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
আরো পড়ুনইস্টার্ন প্লাজার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আটক ১
এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত থেকে হামলা চালান বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতার প্রশ্ন, পুলিশের সামনে কীভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং সংঘর্ষে জড়ান, আর যারা বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাদের দ্রুত আইনের আওতায় এনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এদিকে রাতের বেলায় এমন বিস্ফোরণ ও সংঘর্ষে স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং রাজনৈতিক বিরোধের জেরে জনজীবন যেন বিপর্যস্ত না হয় সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন