দৈনিক সোজা সাপটা

বাংলাদেশ থেকে ভারতে পোশাকের অর্ডার সরাচ্ছে ব্র্যান্ডগুলো

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড
বাংলাদেশ থেকে ভারতে পোশাকের অর্ডার সরাচ্ছে ব্র্যান্ডগুলো

গত বুধবার বাংলাদেশ সরকার তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে। তবে গত চার দশকের মধ্যে এটিই সবচেয়ে কম মজুরি বৃদ্ধির হার হওয়ায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকে। শ্রম ও কর্মসংস্থান সচিব আবদুর রহমান তারাফদার মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে সন্তোষজনক বলে আশা প্রকাশ করেন শ্রমিকেরা কাজে ফিরবেন।

ভারত সীমান্তে আ. লীগ নেতাদের তৎপরতা, নেপথ্যে কীআরো পড়ুনভারত সীমান্তে আ. লীগ নেতাদের তৎপরতা, নেপথ্যে কী

মজুরি বাড়ানোর ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের প্রতিযোগিতামূলক সুবিধা কমে গেছে বলে জানিয়েছেন শিল্প খাতের নেতারা। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতের পোশাক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বিজিএমইএ পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী জানান, মজুরি ও কাঁচামালের দাম বৃদ্ধিতে প্রস্তুতকারকদের ওপর চাপ বাড়ছে। ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে।

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রীআরো পড়ুনসিদ্ধিরগঞ্জে বাসে আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী

ভারতের পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা। রাজনৈতিক অস্থিরতা ও সরবরাহ বিলম্বিত হওয়ায় দীর্ঘমেয়াদে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছেন কারখানার মালিকেরা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে ভারতে পোশাকের অর্ডার সরাচ্ছে ব্র্যান্ডগুলো

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

গত বুধবার বাংলাদেশ সরকার তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে। তবে গত চার দশকের মধ্যে এটিই সবচেয়ে কম মজুরি বৃদ্ধির হার হওয়ায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকে। শ্রম ও কর্মসংস্থান সচিব আবদুর রহমান তারাফদার মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে সন্তোষজনক বলে আশা প্রকাশ করেন শ্রমিকেরা কাজে ফিরবেন।

মজুরি বাড়ানোর ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের প্রতিযোগিতামূলক সুবিধা কমে গেছে বলে জানিয়েছেন শিল্প খাতের নেতারা। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতের পোশাক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বিজিএমইএ পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী জানান, মজুরি ও কাঁচামালের দাম বৃদ্ধিতে প্রস্তুতকারকদের ওপর চাপ বাড়ছে। ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে।

ভারতের পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা। রাজনৈতিক অস্থিরতা ও সরবরাহ বিলম্বিত হওয়ায় দীর্ঘমেয়াদে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছেন কারখানার মালিকেরা।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x