আদালত থেকে সব অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেলেও স্বাভাবিক জীবনে ফিরতে লড়াই চালিয়ে যাচ্ছেন ইলিয়াস আহমেদ। দীর্ঘ নয় বছরের আইনি লড়াই শেষে তিনি খালাস পেলেও রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা বা পুনর্বাসন পাননি। হারিয়ে যাওয়া সময়, নষ্ট হওয়া শিক্ষাজীবন ও সামাজিক সম্মান ফিরিয়ে দেওয়ার প্রশ্ন তুলে তিনি যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছেন।
পরিবারের তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৪ এপ্রিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামে জন্ম নেওয়া ইলিয়াসকে ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুর থেকে তুলে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন বন্দিশালায় রাখা হয় এবং পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের মামলায় তাকে দীর্ঘ ৮০৮ দিন কারাভোগ করতে হয় এবং ২০১৯ সালের ৬ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।
অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল বিচারিক আদালত তাকে সব অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দেন এবং গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতেও তার অভিযোগ গৃহীত হয়েছে। গুম ও কারাবাসের কারণে তার শিক্ষাজীবন ও কর্মজীবনের স্বপ্ন ভেঙে গেছে এবং দীর্ঘ মামলা চালাতে গিয়ে তার পরিবারও আর্থিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন