
আগামী ডিসেম্বরে হত্যার তালিকায় নিজের নাম রয়েছে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তিনি নিজের তীব্র নিরাপত্তাহীনতার কথাও জনসমক্ষে তুলে ধরেন। বৃহস্পতিবার সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় একটি টকশোতে অংশ নিয়ে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।
আরো পড়ুন১২ ডিসেম্বর ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলন
কপালে রাইফেল তাক করা একটি ব্যঙ্গচিত্র প্রসঙ্গে তিনি জানান, কার্টুন বা স্যাটায়ারকে স্বাগত জানালেও বর্তমান অস্থির পরিস্থিতিতে তা সহিংসতা উসকে দিতে পারে। কার্টুনটিকে কেন হত্যার ইঙ্গিত হিসেবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অ্যাসাসিনেশনের তালিকায় ওসমান হাদির মতো তাঁর নামও রয়েছে। এমন প্রেক্ষাপটে আঁকা এই কার্টুনটি আওয়ামী সার্কেলে ভাইরাল হয়েছে এবং তারা এটি নিয়ে উল্লাস করছে।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, সৃজনশীলতাকে তিনি স্বাগত জানান, কিন্তু তা যখন প্রতিপক্ষ গোষ্ঠীকে উৎসাহিত করে তখন তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগ থেকে প্রতিনিয়ত হত্যার হুমকি পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে তিনি এমনিতেই এক চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
আরো পড়ুনমাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ইনসাফপূর্ণ সমাজ গড়ার আহ্বান- আবদুল জব্বার
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে গণহত্যা ও সংবিধান ধ্বংসের দায়ে দলটিকে আগে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তবে কোনো পদবিহীন সাধারণ সমর্থক, যারা হত্যা বা লুটপাটের সঙ্গে যুক্ত ছিলেন না, তাঁদের সামাজিকভাবে আলাদা করে মূলধারায় রাখার পক্ষে মত দেন তিনি।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
আগামী ডিসেম্বরে হত্যার তালিকায় নিজের নাম রয়েছে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তিনি নিজের তীব্র নিরাপত্তাহীনতার কথাও জনসমক্ষে তুলে ধরেন। বৃহস্পতিবার সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় একটি টকশোতে অংশ নিয়ে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।
কপালে রাইফেল তাক করা একটি ব্যঙ্গচিত্র প্রসঙ্গে তিনি জানান, কার্টুন বা স্যাটায়ারকে স্বাগত জানালেও বর্তমান অস্থির পরিস্থিতিতে তা সহিংসতা উসকে দিতে পারে। কার্টুনটিকে কেন হত্যার ইঙ্গিত হিসেবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অ্যাসাসিনেশনের তালিকায় ওসমান হাদির মতো তাঁর নামও রয়েছে। এমন প্রেক্ষাপটে আঁকা এই কার্টুনটি আওয়ামী সার্কেলে ভাইরাল হয়েছে এবং তারা এটি নিয়ে উল্লাস করছে।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, সৃজনশীলতাকে তিনি স্বাগত জানান, কিন্তু তা যখন প্রতিপক্ষ গোষ্ঠীকে উৎসাহিত করে তখন তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগ থেকে প্রতিনিয়ত হত্যার হুমকি পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে তিনি এমনিতেই এক চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে গণহত্যা ও সংবিধান ধ্বংসের দায়ে দলটিকে আগে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তবে কোনো পদবিহীন সাধারণ সমর্থক, যারা হত্যা বা লুটপাটের সঙ্গে যুক্ত ছিলেন না, তাঁদের সামাজিকভাবে আলাদা করে মূলধারায় রাখার পক্ষে মত দেন তিনি।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন