দৈনিক সোজা সাপটা

অস্থিরতায় মুখ ফেরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড
অস্থিরতায় মুখ ফেরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে

সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভ ও অস্থিরতার জেরে বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো। বিজিএমইএর তথ্যমতে, এই অস্থিরতায় এ খাতে উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া অর্ডারের বড় অংশই এখন যাচ্ছে ভারতে।

ভারত সীমান্তে আ. লীগ নেতাদের তৎপরতা, নেপথ্যে কীআরো পড়ুনভারত সীমান্তে আ. লীগ নেতাদের তৎপরতা, নেপথ্যে কী

জারা, এইচঅ্যান্ডএম ও মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো সরবরাহ ঝুঁকি কমাতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৮ দিনেই প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের অর্ডার অন্য দেশে চলে গেছে। এর ফলে ভারতের বস্ত্র খাতের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।

গত বুধবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও শ্রমিক অসন্তোষ পুরোপুরি থামেনি। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের যে সুবিধা ছিল, তা এখন কমে আসবে। এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে উৎপাদন খরচ আরও বাড়ছে।

বাংলাদেশ থেকে ভারতে পোশাকের অর্ডার সরাচ্ছে ব্র্যান্ডগুলোআরো পড়ুনবাংলাদেশ থেকে ভারতে পোশাকের অর্ডার সরাচ্ছে ব্র্যান্ডগুলো

পণ্য সরবরাহের সময়ের দিক থেকেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ। যেখানে ভারত এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ১৫ দিন আগে পণ্য পৌঁছাতে পারে, সেখানে বাংলাদেশে একটি অর্ডার সম্পন্ন করতে ১২০ দিন পর্যন্ত সময় লাগছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো এই কাজ ৬০ থেকে ৯০ দিনের মধ্যে শেষ করতে সক্ষম হচ্ছে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী জানান, ক্রেতারা এখন দামের চেয়ে সময়মতো পণ্য সরবরাহকে বেশি গুরুত্ব দিচ্ছেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সাময়িকভাবে অন্য দেশে চলে যাওয়া অর্ডারগুলো দীর্ঘমেয়াদে হারানোর শঙ্কা রয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তাও এই খাতে নতুন উদ্বেগ তৈরি করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

অস্থিরতায় মুখ ফেরাচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভ ও অস্থিরতার জেরে বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো। বিজিএমইএর তথ্যমতে, এই অস্থিরতায় এ খাতে উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া অর্ডারের বড় অংশই এখন যাচ্ছে ভারতে।

জারা, এইচঅ্যান্ডএম ও মার্কস অ্যান্ড স্পেন্সারের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো সরবরাহ ঝুঁকি কমাতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৮ দিনেই প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের অর্ডার অন্য দেশে চলে গেছে। এর ফলে ভারতের বস্ত্র খাতের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।

গত বুধবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও শ্রমিক অসন্তোষ পুরোপুরি থামেনি। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের যে সুবিধা ছিল, তা এখন কমে আসবে। এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে উৎপাদন খরচ আরও বাড়ছে।

পণ্য সরবরাহের সময়ের দিক থেকেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ। যেখানে ভারত এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ১৫ দিন আগে পণ্য পৌঁছাতে পারে, সেখানে বাংলাদেশে একটি অর্ডার সম্পন্ন করতে ১২০ দিন পর্যন্ত সময় লাগছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলো এই কাজ ৬০ থেকে ৯০ দিনের মধ্যে শেষ করতে সক্ষম হচ্ছে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী জানান, ক্রেতারা এখন দামের চেয়ে সময়মতো পণ্য সরবরাহকে বেশি গুরুত্ব দিচ্ছেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সাময়িকভাবে অন্য দেশে চলে যাওয়া অর্ডারগুলো দীর্ঘমেয়াদে হারানোর শঙ্কা রয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তাও এই খাতে নতুন উদ্বেগ তৈরি করছে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x