দৈনিক সোজা সাপটা

হাফিজ উদ্দিনের পাকিস্তান সফরে পুরোনো সতীর্থদের সঙ্গে পুনর্মিলন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড
হাফিজ উদ্দিনের পাকিস্তান সফরে পুরোনো সতীর্থদের সঙ্গে পুনর্মিলন
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের। ছবি-সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে পাকিস্তান সফরে গিয়ে ফুটবলজীবনের স্মৃতিতে ফিরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে যাদের সঙ্গে খেলেছেন, তাদের কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয় তার। পাকিস্তান ফুটবল ফেডারেশনের একটি অনুষ্ঠানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলিত হন তিনি।

ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনআরো পড়ুনঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

এ সময় পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি তাকে জাতীয় দলের একটি স্মারক জার্সি উপহার দেন। জার্সিটিতে তার সাবেক সতীর্থদের স্বাক্ষর ছিল। একসময় যাদের সঙ্গে একই দলের হয়ে মাঠে নেমেছেন, তাদের স্বাক্ষরসংবলিত সেই জার্সি পেয়ে আবেগঘন মুহূর্তের সাক্ষী হন বাংলাদেশের বর্তমান স্পিকার।

ঢাকার ফুটবল অঙ্গনে তিনি ছিলেন পরিচিত এক ফরোয়ার্ড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো ঐতিহ্যবাহী দলে খেলেছেন। ষাটের দশকে তিনি পাকিস্তানের জাতীয় ফুটবল দলের হয়ে খেলেছেন এবং ১৯৬৮ সালে অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। পাকিস্তান, ইরান ও তুরস্কের অংশগ্রহণে আয়োজিত আঞ্চলিক সহযোগিতা সংস্থা কাপ ফুটবল প্রতিযোগিতায় তিনি পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

হাফিজ উদ্দিনের পাকিস্তান সফরে পুরোনো সতীর্থদের সঙ্গে পুনর্মিলন

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্প্রতি বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে পাকিস্তান সফরে গিয়ে ফুটবলজীবনের স্মৃতিতে ফিরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে যাদের সঙ্গে খেলেছেন, তাদের কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয় তার। পাকিস্তান ফুটবল ফেডারেশনের একটি অনুষ্ঠানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলিত হন তিনি।

এ সময় পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি তাকে জাতীয় দলের একটি স্মারক জার্সি উপহার দেন। জার্সিটিতে তার সাবেক সতীর্থদের স্বাক্ষর ছিল। একসময় যাদের সঙ্গে একই দলের হয়ে মাঠে নেমেছেন, তাদের স্বাক্ষরসংবলিত সেই জার্সি পেয়ে আবেগঘন মুহূর্তের সাক্ষী হন বাংলাদেশের বর্তমান স্পিকার।

ঢাকার ফুটবল অঙ্গনে তিনি ছিলেন পরিচিত এক ফরোয়ার্ড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো ঐতিহ্যবাহী দলে খেলেছেন। ষাটের দশকে তিনি পাকিস্তানের জাতীয় ফুটবল দলের হয়ে খেলেছেন এবং ১৯৬৮ সালে অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। পাকিস্তান, ইরান ও তুরস্কের অংশগ্রহণে আয়োজিত আঞ্চলিক সহযোগিতা সংস্থা কাপ ফুটবল প্রতিযোগিতায় তিনি পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x